
মনে হয়েছিল সিঙ্গুরকে উদ্ধার করতে আসছেন প্রধানমন্ত্রী। কিন্তু ভাষণের পর দেখা গিয়েছে আদতে কিছুই হল না। সিঙ্গুরে প্রধানমন্ত্রী সভার পর সাংবাদিক বৈঠক থেকে পাল্টা আক্রমণ করেছেন শশী পাঁজা, পার্থ ভৌমিকরা।
তাঁরা বলেছেন প্রধানমন্ত্রীর ভাষণ বঙ্গ বিজেপির নেতৃত্বকে হতাশ করেছে। শশী পাঁজা, পার্থ ভৌমিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গুর তো বটেই হুগলি জেলার উন্নয়নে ওপপ্রতভাবে জড়িত। কিন্তু রবিবার সকাল থেকে বঙ্গ বিজেপির নেতারা চিত্রনাট্য তৈরি করেছিল।
বাস্তবে কোনও আশার আলোই দেখাতে পারেন নি প্রধানমন্ত্রী। অন্যদিকে সিঙ্গুরবাসীও দিনভর অধীর আগ্রহে প্রধানমন্ত্রীর মুখ থেকে শিল্পবার্তা শুনতে চেয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর ভাষণের পর কার্যত হতাশা ধরা পড়েছে তাদের মধ্যে।








