গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata মল্লিকবাজারে ফ্ল্যাটে আগুন

    মল্লিকবাজারে ফ্ল্যাটে আগুন

    0
    64
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আনন্দপুরে অগ্নিকাণ্ডের মধ্যে মল্লিকবাজারে আবাসনে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। কালো ধোয়ায় ঢেকে যায় এলাকা।
    প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর দমকলের ৩টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। অত্যন্ত ঘিঞ্চি, সরু গলির মধ্যে ওই আবাসনের তিনতলার ফ্ল্যাট হওয়ায় যথেষ্ট বেগ পেতে হয় দমকলকে। দূর থেকে পাইপ নিয়ে গিয়ে জল দেওয়া হয়। আগেই ফ্ল্যাটের বাসিন্দাদের বের করে আনা হয়। আগুন লাগার ঘটনায় ওই চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন সোমবার দুপুরে হঠাৎ করেই আগুন লেগে যায় ওই ফ্ল্যাটে।
    অন্যান্যদিন ওই এলাকা জমজমাট থাকলেও প্রজাতন্ত্র দিবসে ছুটির দিন হওয়ায় দোকানপাট সব বন্ধ। পাশেই মোটর পার্টসের দোকান হওয়ায় উদ্বেগ বেড়েছে। তবে ঠিক কি কারণে আগুন লাগার ঘটনা ঘটেছে তা স্পষ্ট নয়।