
কেদারনাথ-বদ্রীনাথ মন্দিরে শুধু হিন্দুরা প্রবেশ করতে পারবেন। অহিন্দুদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি।
শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটি চেয়ারম্যান সুরেশ সেমওয়াল জানিয়েছেন, হিন্দু নন এমন কোনও ব্যক্তি যাতে মন্দিরে প্রবেশ করতে না-পারেন, তা কঠোর ভাবে নজর রাখা হবে। একই সুর শোনা গেল শ্রী কেদারনাথ-বদরীনাথ মন্দির কমিটির চেয়ারম্যান তথা বিজেপি নেতা হেমন্ত দ্বিবেদীর গলায়। তিনি জানান, কমিটির আওতাধীন সমস্ত মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করার বিষয়টি প্রস্তাব কমিটির আসন্ন বৈঠকে উত্থাপন করা হবে।
কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সূর্যকান্ত ধাসমানা দাবি, এমনিতেই অহিন্দুরা উত্তরাখণ্ডের মন্দিরগুলিতে প্রবেশ করেন না। আলাদা করে এমন কোনও নিষেধাজ্ঞা জারি করার প্রয়োজন নেই।








