গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National অজিতের স্ত্রীকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করার দাবি

    অজিতের স্ত্রীকে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী করার দাবি

    0
    89
    ছবি  সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। ওই পদে অজিত-জায়া সুনেত্রাকে আনার দাবি ক্রমশ জোরাল হচ্ছে এনসিপি-তে।
    বৃহস্পতিবার এনসিপি নেতা তথা মন্ত্রী নরহরি জিরওয়ালের দাবি, রাজ্যসভার সাংসদ সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করলেই প্রয়াত এনসিপি নেতার প্রতি উপযুক্ত শ্রদ্ধা জানানো হবে।
    সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন, এই সিদ্ধান্ত পওয়ার পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারের ক্ষেত্রেও সহায়ক হবে। সুনেত্রাকে উপমুখ্যমন্ত্রী করার আগে এখনই তাঁকে মন্ত্রিসভার সদস্য করার দাবি তুলে নরহরি জানাচ্ছেন, এই বিষয়ে তিনি দলের অভিজ্ঞ নেতৃত্বকে আলোচনা করার ও উপযুক্ত পদক্ষেপ করার দাবি জানাবেন।