গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National শুল্ক যুদ্ধে ‘জিতেছে’ ভারত! এনডিএ বৈঠকে মোদীকে সংবর্ধনা 

    শুল্ক যুদ্ধে ‘জিতেছে’ ভারত! এনডিএ বৈঠকে মোদীকে সংবর্ধনা 

    0
    52
    ছবি সৌজন্যে : এক্স
    দীর্ঘ টালবাহানা এবং প্রায় ছয়বারের বৈঠকের পরে অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত-মার্কিন বাণিজ্যচুক্তি। ভারতের উপর শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করেছে আমেরিকা।
    এরপরেই মঙ্গলবার এনডিএ সাংসদদের বৈঠকে হাততালী এবং প্রশংসায় ভেসে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    বিজেপি সংসদীয় দলের বৈঠকে বক্তব্য রাখার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, প্রধানমন্ত্রী-র নেতৃত্বে ইইউ, সংযুক্ত আরব আমিরশাহি, মরিশাস, অস্ট্রেলিয়া, ব্রিটেন, নিউজিল্যান্ড এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সফলভাবে বড় বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে ভারত। তিনি আরও বলেছেন, এটি কোনও সাধারণ অর্জন নয়। বিশ্বজুড়ে ভারতের স্বীকৃতি এবং মর্যাদা বৃদ্ধি পেয়েছে।