
২০২৫-এ ভারত-পাকিস্তানের মধ্যে সংঘাত নিয়ে ফের বিস্ফোরক দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ২০০ শতাংশ ট্যারিফ চাপানোর হুঁশিয়ারিতেই নাকি যুদ্ধ থেমেছিল।
হুঁশিয়ারির জেরেই ভারত পাকিস্তান রাজি হয় শান্তি সম্মতিতে। সম্প্রতি তাঁর বোর্ড অফ পিসের সভায় প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছেন তিনি ২৫ মিলিয়ন মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। তিনি আরও বলেছেন দুই পক্ষকেই ফোন করে বলেন যদি যুদ্ধ না থামে তাহলে ট্রেড ডিল বন্ধ হবে।
২০০ শতাংশ শুল্ক চাপবে। প্রেসিডেন্ট ট্রাম্প আরও দাবি করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নাকি তাঁর সামনেই স্বীকার করেছেন প্রেসিডেন্ট কোটি কোটি মানুষের জীবন বাঁচিয়েছেন। দুই পক্ষকেই চাপে ফেলেছিলেন তিনি। যখন টাকার প্রশ্ন এল, দুই দেশই যুদ্ধ থেকে পিছু হঠেছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।









