গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National দিল্লিতে টোটো উল্টে মৃত ৬ বছরের শিশু

    দিল্লিতে টোটো উল্টে মৃত ৬ বছরের শিশু

    0
    43
    ছবি সৌজন্যে : এক্স
    দিল্লিতে টোটো উল্টে মৃত ৬ বছরের শিশু। ঘটনাটি ঘটেছে দিল্লির জনকপুরী এলাকায়। ঠাকুমার সঙ্গে টোটোতে যাচ্ছিল সে। আচমকা একটি চারচাকা গাড়ি ধাক্কা মারে টোটোতে।
    টোটো উলটে গুরুতর জখম হয় শিশুটি। আহত হন বৃদ্ধাও। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে হাসপাতালে পৌঁছে দিতে রাস্তায় থাকা একাধিক গাড়ির চালককে বৃদ্ধা কাতর অনুরোধ করেন। কিন্তু কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি বলে অভিযোগ বৃদ্ধার।
    পরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও তাঁর মৃত্যু হয়। বছর ৫৭ র বৃদ্ধার অভিযোগ, অমানবিকতাই নাতনির মৃত্যুর জন্য দায়ী। সময় মতো চিকিৎসা হলে বেঁচে যেত সে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে একটি মামলা দায়ের করেছে। চালক সহ অভিযুক্ত গাড়িটিকে গ্রেফতার করা হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।