গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home International ইউক্রেনকে পাশে পেলেন ট্রাম্প

    ইউক্রেনকে পাশে পেলেন ট্রাম্প

    0
    22
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিতে আরবদুনিয়ায় টানা ছ’দিন ধরে একাধিক দেশে ধ্বংসযজ্ঞ অব্যাহত। এই পরিস্থিতিতে ইউক্রেনের সাহায্য চেয়েছে আমেরিকা।

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে থাকার বার্তা দিয়ে কিয়েভের সামরিক বিশেষজ্ঞদের পাঠাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলেনেস্কি।জেলেনেস্কির কথায়, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় সাহায্য করতে ইউক্রেন আরবদুনিয়ায় সামরিক বিশেষজ্ঞ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। একাধিক দেশের অনুরোধের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য বিগত কয়েক বছর ধরেই ইউক্রেনের পরিস্থিতিও উত্তপ্ত।রাশিয়ার সঙ্গে যুদ্ধে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে দেশটির বহু অংশ। এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। তবে তাদের যুদ্ধে ইরান নির্মিত ড্রোন, ক্ষেপনাস্ত্র হামলা প্রতিহত করার যে বাস্তব অভিজ্ঞতা ইউক্রেন অর্জন করেছে, সেটিই এখন অন্য দেশগুলোর জন্য কাজে লাগতে পারে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে পশ্চিম এশিয়ার দেশগুলিকে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে সাহায্য করবে কিয়েভ।