
তৈল ধমনী হরমুজ প্রণালী বন্ধ করেছে ইরান। যার জেরে বিপাকে পড়েছেন ভারতীয় নাবিকরা। সূত্রের খবর, হরমুজের কাছে আটকে পড়েছেন প্রায় ২৩ হাজার ভারতীয় নাবিক।
থমকে রয়েছে ৩৭টি ভারতের পতাকাবাহী জাহাজ। ভারতীয় নাবিকদের দ্রুত সাহায্য করতে ইতিমধ্যেই জাহাজ পরিবহণ মন্ত্রক একটি কুইক রেসপন্স টিম গঠন করছে বলে জানা গিয়েছে।খবর,পারস্য উপসাগর, ওমান উপসাগর এবং সংলগ্ন সমুদ্রে আটকে রয়েছে ওই জাহাজগুলি। সেগুলিতে রয়েছেন হাজার হাজার ভারতীয় নাবিক এবং নৌকর্মী।
জাহাজগুলি উপসাগরীয় দেশগুলি থেকে অপরিশোধিত তেল, লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস,এলপিজি এবং অন্যান্য পেট্রোপণ্য আমদানি করতে গিয়েছিল। যুদ্ধ আবহে ইরান হরমুজ বন্ধ করতেই সেগুলি আটকে পড়ে।গোটা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়ান ন্যাশনাল শিপওনার্স অ্যাসোসিয়েশন। তারা কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানিয়েছে। পশ্চিম এশিয়ার উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইতিমধ্যেই দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।









