গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে বাসের ধাক্কা, ঝলসে মৃত ১৪

    অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে বাসের ধাক্কা, ঝলসে মৃত ১৪

    0
    30
    ছবি সৌজন্যে : এক্স
    আবার সেই অন্ধ্রপ্রদেশে লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে আগুন ধরে গিয়ে ঝলসে মৃত্যু হয়েছে ১৪ জনের। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার সকালে রাজ্যের মার্কাপুরম জেলায় লরির সঙ্গে মুখোমুখি ধাক্কায় আগুন ধরে গিয়েছে বাসে।
    যাত্রীদের অনেকেই নামার সুযোগ পান নি। বাসের ভিতরে আটকে ঝলসে মৃত্যু হয়েছে অন্ততপক্ষে ১৪ জনের। আহত আরও ২৩ জন। তাঁদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।
    মার্কাপুরমের ডেপুটি পুলিশ সুপার নাগরাজু সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অন্ততপক্ষে আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ১৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু।