গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Kolkata ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী অমিত শাহ!

    ভবানীপুরে শুভেন্দুর মনোনয়ন পেশের সঙ্গী অমিত শাহ!

    0
    25
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক তথা ভবানীপুরে রোড শো করে মনোনয়ন দাখিল করবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন কেন্দ্রীয় সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
    এবার আনুষ্ঠানিক ভাবে তা জানিয়ে দিয়েছে বিজেপি। ভবানীপুরে আগামী দিনে কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। বিজেপি জানিয়েছে, বৃহস্পতিবার হাজরা মোড় থেকে ১২টা নাগাদ রোড শো শুরু হবে অমিত শাহ এবং শুভেন্দু অধিকারীর। রোড শো শেষে সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দেবেন বিরোধী দলনেতা। বিজেপি সূত্রে জানা গিয়েছে, সার্ভে বিল্ডিংয়ের ২০০ মিটার আগে থেমে যাবে গাড়ি। তার পরে পায়ে হেঁটে অমিত শাহের সঙ্গে মনোনয়ন জমা দিতে যাবেন শুভেন্দু অধিকারী।
    বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছিলেন, শুভেন্দু নিজেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নামতে চেয়ে ভবানীপুরে প্রার্থী হওয়ার আর্জি জানিয়েছিলেন। রাজ্যের বিরোধী দলনেতার সেই সিদ্ধান্তে ভবানীপুর এমনিই সরগরম।