গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরে চলছে ‘অপারেশন আরাহামা’!

    জম্মু-কাশ্মীরে চলছে ‘অপারেশন আরাহামা’!

    0
    21
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    জম্মু-কাশ্মীরের গান্ডেরবালে আরাহামা অভিযান চালাচ্ছে সেনা এবং পুলিশ এবং সিআরপিএফ। মঙ্গলবার রাত থেকেই জঙ্গিদমন অভিযান শুরু হয়েছে ওই জেলায়।
    গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে আরাহামা এলাকায় কয়েক জন জঙ্গি আশ্রয় নিয়েছে। তার পরই অভিযানে নামে সেনা এবং পুলিশ এবং সিআরপিএফ। পুলিশ সূত্রে খবর, রাতেই পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান শুরু হয়। বাহনী যখন অভিযান চালাচ্ছিল সেই সময় একটি বাড়ি থেকে লুকিয়ে তাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। তারা সংখ্যায় কত জন ছিল তা স্পষ্ট হয়নি। রাতভর গুলির লড়াই চলে। শ্রীনগরে সেনার চিনার কোর জানিয়েছে, পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয়।
    সংঘর্ষের সময় এক জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সকালে তার দেহ উদ্ধার হয়েছে। সন্দেহ করা হচ্ছে, আরও কয়েক জন জঙ্গি ছিল।