গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home International স্থল হামলায় কেউ জীবিত ফিরবে না : ইরানি সেনাপ্রধান

    স্থল হামলায় কেউ জীবিত ফিরবে না : ইরানি সেনাপ্রধান

    0
    16
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি সতর্ক করে বলেছেন, ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু হলে কোনো আগ্রাসীই জীবিত ফিরে যেতে পারবে না।
    এ ক্ষেত্রে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ শক্তি প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ। দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা স্থল, বিমান, বিমান প্রতিরক্ষা ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে এক অনলাইন ভাষণে জেনারেল আমির হাতামি বলেছেন, যেকোনও শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। এদিকে, যুক্তরাষ্ট্র ও ইজরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র। সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, আসছে বিপর্যয়কর, আরও বিস্তৃত ও বিধ্বংসী আঘাত।