
ভারতীয় বন্ধুরা নিরাপদ হাতে আছে, চিন্তার কোনও কারণ নেই। হরমুজ প্রণালী নিয়ে এমনই বার্তা দিয়েছে ইরান। ভারতে অবস্থিত ইরানের দূতাবাসের তরফে সেই আশ্বাসবাণী দেওয়া হয়েছে। পারস্য উপসাগর এবং ওমান উপসাগরের মধ্যবর্তী এই সংকীর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট উত্তোলিত খনিজ তেল এবং এলপিজির অনেকটা পরিবাহিত হয়।
ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পাল্টা হিসেবে ইরান এই প্রণালী কার্যত বন্ধ করে দেওয়ায় তেল এবং গ্যাস নিয়ে মারাত্মক আতঙ্ক তৈরি হয়েছে। অনেক দেশই তাদের জ্বালানি নিরাপত্তা নিয়ে শঙ্কিত।
ভারতের জন্য বিশেষ ছাড় ও কূটনৈতিক জয় ইরানে সরকারের তরফে জানানো হয়েছে যে তারা কেবল তাদের শত্রু দেশ এবং তাদের মিত্রদের জাহাজের ওপর বিধিনিষেধ আরোপ করেছে। কিন্তু ভারতের চিন্তার কোনও কারণ নেই।









