গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home North 24Pgs গণতন্ত্রকে চৈত্র সেলে বিক্রি: মমতা

    গণতন্ত্রকে চৈত্র সেলে বিক্রি: মমতা

    0
    13
    ছবি সৌজন্যে :ফেসবুক

    এসআইআর ইস্যুতে ফের আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিনাখাঁর সভা থেকে তৃণমূল নেত্রী বলেছেন বাংলাকে দখল করার জন্য ৯১ লাখ লোকের নাম বাদ দিয়েছে।

    পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মত বিক্রি করে দিয়েছে। তাঁর হুঁশিয়ারি এত কিছু করেও বাংলায় বিজেপি কোনওদিন ক্ষমতায় আসতে পারবে না। ফের একবার দাবি করেছেন সুপ্রিম কোর্টে লড়াই করে ৩২ লাখ ভোটারের নাম তলেছেন। আগামী দিন বিবেচনাধীন সবার নাম তুলবেন। কিন্তু তার একটাই চিন্তা এদের। নাম ভোটের পরে লিস্টে উঠলে তারা আর এবার ভোট দিতে পারবেন না। বিজেপি ইচ্ছে করে এমনটা করেছে। পুরো গণতন্ত্রকে চৈত্র মাসের সেলের মত বিক্রি করে দিয়েছে।

    এরপরেই তাঁর হুঁশিয়ারি এভরি অ্যাকশন হ্যাজ ইটস অপজিট রিয়্যাকশন। মনে করিয়ে দিয়েছেন বাংলাকে অসম্মান করে বাংলার মানুষের ভোট চাওয়া যায় না।