গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National বাংলাদেশে শক্তি সরবরাহ নতুন কিছু নয় : রণধীর 

    বাংলাদেশে শক্তি সরবরাহ নতুন কিছু নয় : রণধীর 

    0
    18
    ছবি সৌজন্যে : এক্স
    ২০০৭ সাল থেকে ভারত বাংলাদেশে শক্তি পণ্য সরবরাহ করে আসছে। এটা নতুন কিছু নয়। বাংলাদেশে জ্বালানি সরবরাহ করা হচ্ছে বিভিন্ন পরিবহন ব্যবস্থার মাধ্যমে, যার মধ্যে ভারত – বাংলাদেশ দু’দেশের মধ্যের মৈত্রী পাইপলাইন রয়েছে।
    সাম্প্রতিক সপ্তাহগুলিতে,ভারত নিজস্ব প্রয়োজনীয়তা,পরিশোধন ক্ষমতা এবং প্রাপ্যতা মাথায় রেখে অনুরোধ অনুসারে বাংলাদেশের শক্তি পণ্য সরবরাহ করেছে। দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই বলেছেন ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
    তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের সরকারের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত হতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে ভারতের আগ্রহ রয়েছে। প্রসঙ্গত, ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে ‘বাংলাদেশ প্রথম’ নীতি অনুসরণ করবে।