গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia দিকে দিকে ভোট প্রচারে হামলা

    দিকে দিকে ভোট প্রচারে হামলা

    0
    120
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    ভোটপ্রচারে বেরিয়ে দিকে দিকে হামলার মুখে বিজেপি প্রার্থীরা। নদিয়ার নবদ্বীপের বিজেপি প্রার্থীর ওপরে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে ফালাকাটায় হামলার মুখে পড়েছেন দীপক বর্মনও।
    শুক্রবার রাতে নবদ্বীপের বিজেপি প্রার্থী শ্রুতিশেখর গোস্বামীর গাড়িতে হামলা অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আক্রান্ত হন গাড়ির চালক। নবদ্বীপ পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের পাল বাজার এলাকায় বিজেপির ব্যানার ফেস্টুনও ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। প্রচারে বেরিয়ে আক্রান্ত হয়েছেন ফালাকাটার বিজেপি প্রার্থী দীপক বর্মনও। ফালাকাটার দেওগাও এলাকায় প্রচার চালানোর সময় বিজেপি মিছিলে ৩০-৪০ জন হামলা চালায় বলে অভিযোগ। জয় বাংলা স্লোগান দেওয়া হয় বলে অভিযোগ। পাল্টা জয় শ্রীরাম স্লোগান দিতে থাকেন বিজেপি কর্মীরা।
    দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায়। অভিযোগ দুষ্কৃতীদের মারে গুরুতর জখম হয়েছেন বিজেপির বুথ সভাপতি। এদিকে ভাঙড়ে তৃণমূলের মিছিলে বোমাবাজির অভিযোগ উঠেছে আইএসএফের বিরুদ্ধে। জানা গিয়েছে ভাঙড়ের পোলেরহাট থানার সাতুলিয়া এলাকায় তৃণমূল নেতা খাইরুল ইসলাম মিছিল করছিলেন। অভিযোগ তখনই মিছিল লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ। খবর পেয়ে এলাকায় পৌঁছয় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। তৃণমূলের অভিযোগ বোমা মেরে আতঙ্ক তৈরির চেষ্টা করছে আইএসএফ। যদিও অভিযোগ অস্বীকার করেছে আইএসএফ।