গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home Kolkata বৈশাখের শুরুতেই কালবৈশাখীর পূর্বাভাস কলকাতায় 

    বৈশাখের শুরুতেই কালবৈশাখীর পূর্বাভাস কলকাতায় 

    0
    8
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 
    বৈশাখের শুরুতেই কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। যদিও, বৈশাখের প্রথম দিন অস্বস্তি আরও বাড়বে।
    সেই সঙ্গে বাড়বে তাপমাত্রাও। দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় গরমের জন্য রয়েছে হলুদ সতর্কতা। তবে ওই পাঁচ জেলায় কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃহস্পতিবার। যদিও তার জন্য তাপমাত্রার হেরফের হবে না। উত্তরবঙ্গের পাঁচ জেলাতেও পয়লা বৈশাখে হতে পারে কালবৈশাখী। সেখানে বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি চলবে সপ্তাহ জুড়েই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের পাঁচ দিন তাপমাত্রার হেরফের হবে না। বুধবার পয়লা বৈশাখে কলকাতায় রাত এবং দিনের তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
    সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। উত্তরবঙ্গের আট জেলাতেই আগামী শনিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।