গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home International চালাকির চেষ্টা নয়, আমেরিকাকে তোপ ইরানের

    চালাকির চেষ্টা নয়, আমেরিকাকে তোপ ইরানের

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স
    আমেরিকা কোনও চালাকি করলে ইরান পুরো শক্তি দিয়ে ঝাঁপাবে। শান্তি বৈঠক নিয়ে সংশয়ের আবহে এমনই হুঁশিয়ারি দিয়েছে তেহরান।
    কোনও রকম চালাকি করার চেষ্টা করলে বা সামান্য ভুলচুক হলেই পুরো শক্তি দিয়ে ঝাঁপাতে পিছপা হবে না ইরান। আর তার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত বলেও জানিয়ে দিলেন ইরান পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাকের কালিবাফ। এক টেলিভিশন সাক্ষাৎকারে কালিবাফ  ইঙ্গিত দিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক করতে দু’তরফেরই সহযোগিতা জরুরি। কূটনৈতিক আলোচনার জন্য তেহরানের দরজা খোলা। কিন্তু কোনও রকম প্ররোচনার চেষ্টা করা হলে, তার উচিত জবাব দেওয়া হবে। কালিবাফ বলেছেন, ইরান সম্পূর্ণ ভাবে প্রস্তুত।
    যদি আমেরিকা সামান্য ভুলচুকও করে, তা হলে পুরো শক্তি দিয়ে তার মোকাবিলা করবে ইরান।