গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata সোনা পাপ্পুর-কাণ্ডে ফের কলকাতায় ইডি হানা

    সোনা পাপ্পুর-কাণ্ডে ফের কলকাতায় ইডি হানা

    0
    15
    ছবি সৌজন্যে : নিজস্ব
    সোনা পাপ্পুর মামলাতে রবিবার সকালে খাস কলকাতার একাধিক জায়গায় ইডি অভিযান চলছে। আনন্দপুর এবং আলিপুরে দুই ব্যবসায়ীর বাড়ি-সহ মোট তিনটি জায়গায় ইডি তল্লাশি চালাচ্ছে।
    ইতিমধ্যে সোনার ঘনিষ্ঠ ব্যবসায়ী জয় কামদার-কে ইডি গ্রেফতার করেছে। আপাতত তিনি কেন্দ্রীয় সংস্থার হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করে এই ব্যবসায়ীদের খোঁজ মিলেছে বলে খবর।  রবিবার সকাল সকাল সিজিও কমপ্লেক্স থেকে ইডির একাধিক দল বেরিয়ে পড়ে। সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। আনন্দপুরের একটি পরিচিত আবাসনে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চলছে। আলিপুরেও গিয়েছে একটি দল। জয়ের সঙ্গে ব্যবসায় বিনিয়োগ সংক্রান্ত কোনও যোগ এঁদের রয়েছে কি না, তা-ই খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। বালিগঞ্জে গোলমালের ঘটনায় সোনা পাপ্পুর নাম জড়িয়েছিল। কিন্তু তিনি এখনও অধরা। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে পিস্তল এবং নগদ অর্থ উদ্ধার করেছিল ইডি।
    সেই সূত্রে জয়ের বাড়িতেও তল্লাশি হয় এবং কিছু দিন আগে তাঁকে গ্রেফতার করা হয়। অভিযোগ, জয়ের সঙ্গে আর্থিক লেনদেনে জড়িত কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসও। তাঁর বাড়িতে ইডি দীর্ঘ তল্লাশি চালিয়েছে।