গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata এনআরএস-র রোগীদের মাঝেই সিসিইউতে ভাঙল চাঙড়

    এনআরএস-র রোগীদের মাঝেই সিসিইউতে ভাঙল চাঙড়

    0
    23
    ছবি সৌজন্যে : নিজস্ব
    আর জি করে লিফটকাণ্ডের পর এবার এনআরএস হাসপাতালে সিসিইউতে ভেঙে পড়েছে চাঙড়। ইউএনবি বিল্ডিং-র ৬ তলায় ভেঙে পড়েছে চাঙড়।
    সিসিইউ-র ছাদেও বড়সড় ফাটল লক্ষ্য করা গিয়েছে। সিসিইউ-র পিলার এবং দেওয়াল আলাদা হয়ে গিয়েছে। বড়সড় বিপদ থেকে বেঁচেছেন সিসিইউতে চিকিৎসাধীন ১২ জন রোগী। চাঙড় ভেঙে পড়ে ফেটে গিয়েছে সিসিইউ-র মেঝেও। ঘটনাটি ঘটেছে এনআরএস-র মেডিসিন বিভাগের আইসিইউ-র ঘটনা। ঘটনার পরেই বন্ধ করে দেওয়া হয়েছে সিসিইউ-তে রোগী ভর্তি।
    রোগীদের অন্যত্র স্থানান্তরিত করা হয়েডেছ। পিডব্লুডি মেরামতির কাজ না শেষ করা পর্যন্ত ওই সিসিইউতে রোগী ভর্তি করা হবে না। সিদ্ধান্ত নিয়েছে এনআরএস কর্তৃপক্ষ।