গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে নয় : আমেরিকা

    চীনের মতো ‘ভুল’ ভারতের ক্ষেত্রে নয় : আমেরিকা

    0
    26
    ছবি সৌজন্যে : এক্স

    বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে অতীতে চীনের মতো করা ভুল ভারতের সঙ্গে আর করতে চায় না আমেরিকা। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের এক কর্তা এমন বার্তা দিয়েছেন।

    তিনি স্পষ্ট করেছেন যে, অতীতে চীনকে দেওয়া অর্থনৈতিক ছাড়গুলো যেভাবে দেশটির উত্থানে সহায়তা করেছিল,ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি হবে না। এছাড়া তিনি পরামর্শ দিয়েছেন যে, বিদেশি শিক্ষার্থীরা যদি ভবিষ্যতে মার্কিন কর্মীদের সঙ্গে চাকরির বাজারে প্রতিযোগিতা করে, তবে তাদের আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে জায়গা নেওয়া উচিত নয়।নয়াদিল্লিতে আয়োজিত রাইসিনা ডায়ালগ-এ মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডউ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির রূপরেখা তুলে ধরেন। উল্লেখ্য গত এক বছর ধরে ট্রাম্প প্রশাসন কঠোর সংরক্ষণবাদী বাণিজ্যনীতি এবং কঠিন অভিবাসন আইন গ্রহণ করেছে। গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পরপরই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রায় সব প্রধান বাণিজ্যিক অংশীদারের আমদানিকৃত পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপের ঘোষণা করেন। এদিকে,বর্তমানে ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চলছে।রাশিয়ার তেলের ওপর ট্রাম্পের ২৫ শতাংশ জরিমানা এবং তার পাল্টা জবাবে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ফলে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

    যদিও দু’ দেশ শুল্ক কমিয়ে ১৯ শতাংশে নামিয়ে আনার একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছেছে, কিন্তু এর পূর্ণাঙ্গ নথি এখনও জনসমক্ষে আনা হয়নি।ল্যান্ডউ বলেছেন,আমেরিকা ভারতের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে আগ্রহী, তবে এই সহযোগিতা হবে পারস্পরিক স্বার্থ ও আমেরিকার জাতীয় স্বার্থের ভিত্তিতে। তিনি বলেছেন, ২০ বছর আগে চীনের ক্ষেত্রে আমরা যে ভুলগুলো করেছিলাম, ভারতের ক্ষেত্রে তার পুনরাবৃত্তি করব না।