গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk আদানি : সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত ২৬০০ কোটি

    আদানি : সুইৎজ়ারল্যান্ডের ব্যাঙ্ক থেকে বাজেয়াপ্ত ২৬০০ কোটি

    0
    163
    আদানি গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত সুইৎজ়ারল্যান্ডের ছ’টি ব্যাঙ্ক থেকে ৩১ কোটি ডলার বাজেয়াপ্ত করা হয়েছে। এমনটাই দাবি করেছে আমেরিকার শেয়ার সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ।সুইৎজ়ারল্যান্ডের ছ’টি ব্যাঙ্কের বিভিন্ন অ্যাকাউন্টে থাকা ওই অর্থ বাজেয়াপ্ত করেছে ওই দেশের কর্তৃপক্ষ।
    মার্কিন শর্ট সেলার সংস্থার এই দাবি অবশ্য উড়িয়ে দিয়েছে আদানি গোষ্ঠী।সূত্রের খবর, ২০২১ সালে বেআইনিভাবে শেয়ার ও অর্থ লেনদেন সংক্রান্ত এক তদন্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ করেছে সুইস কর্তৃপক্ষের। অভিযোগ, গৌতম আদানির শিল্প গোষ্ঠীর সঙ্গে সম্পর্কযুক্ত এক ব্যক্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, মরিশাস এবং বারমুডার আর্থিক সংস্থায় পুঁজি ঢেলেছিলেন। সেই সংস্থাগুলি প্রায় পুরো টাকাই লগ্নি করেছিল আদানি গোষ্ঠীর সংস্থাগুলিতে। সেই ব্যক্তির অ্যাকাউন্টই বাজেয়াপ্ত করা হয়েছে। এই তদন্ত অবশ্য হিন্ডেনবার্গের রিপোর্ট প্রকাশের অনেক আগের ঘটনা।এদিকে হিন্ডেনবার্গ প্রশ্ন তুলেছে, একের পর এক অভিযোগ সত্ত্বেও বাজার নিয়ন্ত্রক সেবির প্রধান মাধবী পুরী বুচ সম্পূর্ণ নিশ্চুপ কেন।সেবি নিয়ন্ত্রিত বিভিন্ন সংস্থার থেকে বেসরকারি একটি পরামর্শদাতা সংস্থা টাকা নিয়েছে। সেই সংস্থায় সেবি প্রধান মাধবীর অংশীদারি ৯৯ শতাংশ। তিনি সেবির পূর্ণ সময়ের সদস্য থাকাকালীনই তা ঘটেছে। ওই সংস্থাগুলির মধ্যে রয়েছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা, আইসিআইসিআই ব্যাঙ্ক, ডক্টর রেড্ডিস এবং পিডিলাইট।