
ভোটের আগে সার্ভে নিয়ে বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরামবাগ, শ্রীরামপুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন টাকা ছড়িয়ে সার্ভে করছে বিজেপি।
এজেন্সির ভয় দেখিয়ে বিজেপি জোর করে সার্ভে করাচ্ছে। সব জায়গায় একই সার্ভে দেখাবে। তাঁর দাবি ওই সার্ভে বিজেপিরই করা। তৃণমূল নেত্রী আরও বলেছেন ৪ তারিখে কাউন্টিংয়ের দিন প্ল্যান করে সকাল থেকেই দেখাবে সব তৃণমূল হারছে। এরপর সন্ধেবেলায় দেখা যাবে সব তৃণমূল জিতে গিয়েছে।
আক্রমণ করে বলেছেন বিজেপি অন্ধকার, কুৎসা, ছলনার খেলা খেলে। যার জবাব দেবে মানুষ। যদিও বিজেপির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় হারবে বুঝে, আতঙ্কে ভুগছেন।








