গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Entertainment রক্ত দিয়ে লেখা চিঠি পেয়েছিলেন অমৃতা রাও 

    রক্ত দিয়ে লেখা চিঠি পেয়েছিলেন অমৃতা রাও 

    0
    137
    ছবি সৌজন্যে :ফেসবুক

    বলিউডের মিষ্টি মুখের অভিনেত্রী অমৃতা রাও। শাহরুখ খানের ম্যায় হু না দিয়ে জনপ্রিয়তা পেলেও ২০০৬ সালে বিবাহ ছবিটি সুপারহিট হওয়ার পর বলিউডে বেশ পাকাপোক্ত জায়গা করে নেন তিনি।

    মিষ্টি চেহারা আর নিষ্পাপ ইমেজ তাকে ব্যাপক পরিচিত করে তোলে। তবে খ্যাতির সঙ্গে সঙ্গে আসে চাপও। ধীরে ধীরে বলিউড থেকে অনেকটাই হারিয়ে যান নায়িকা অমৃতা রাও। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি ক্যারিয়ার ও ব্যক্তি জীবনের অনেক অভিজ্ঞতা শেয়ার করেছেন, যেখানে অসংখ্য অবাঞ্ছিত বিয়ের প্রস্তাবও ছিল।অমৃতা জানিয়েছেন, প্রবাসী ভারতীয়,এনআরআই ফ্যানরা তাকে প্রস্তাব পাঠাতেন পরিবারের ছবিসহ,অনেকে আবার নিজেদের গাড়ি বা কুকুরের পাশে দাঁড়িয়ে ছবি তুলে পাঠিয়ে লিখতেন, তাকে বিয়ে করতে চান। অমৃতা রাও বলেছেন, এমনটা শুধু এক-দুজন করেনি। অনেকেই করেছে, অমৃতা হাসতেন আর ভাবতেন, কী ধরনের মানুষ এরা। কেউ কেউ আবার চিঠিও লিখেছে। একবার তো রক্ত দিয়ে লেখা একটি চিঠি পেয়েছিলেন, যা ছিল ভীষণ ভয়ানক। এমনও হয়েছে, একজন লোক প্রতিদিন তাঁর বাড়ির বাইরে টেলিফোন বুথে দাঁড়িয়ে থাকত, আর তাঁর মা বা বাবা ফোন ধরতে যেতেন।ব্যাপারটা একসময় খুব বিরক্তিকর হয়ে ওঠে। তবে ফ্যানদের ভালোবাসা আর বাণিজ্যিক সাফল্য সত্ত্বেও অমৃতা স্বীকার করেছেন, তিনি নিজের মনের মতো কাজ করতে পারেননি।যে ধরনের চরিত্র তিনি করতে চেয়েছিলেন,সেগুলো তার হাতে আসেনি।

    বড় বাজেটের ছবির প্রস্তাব এলোও, সেগুলোতে থাকত বেশ জটিল শর্ত। যেমন, কিসিং সিন। অমৃতা ভাবতেন, তাঁর কাছে কেন শুধু এমন শর্তযুক্ত প্রস্তাবই আসে?এই কারণে তিনি ধীরে ধীরে ইন্ডাস্ট্রির সামাজিক আড্ডা থেকে সরে আসেন এবং শুধু কাজের ওপর মনোযোগ দেন।