গ্রাম থেকে শহর
News & Much More

22 C
Kolkata
22 C
Kolkata
More
    Home International ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন

    ভেনেজুয়েলায় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন

    0
    49
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ভেনেজুয়েলার অভিযুক্ত মাদকবাহী নৌযানগুলোয় দ্বিতীয় দফায় হামলার অনুমোদন দিয়েছেন আমেরিকার নৌবাহিনীর একজন শীর্ষ কমান্ডার। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিত বলেছেন, নতুন করে হামলার নির্দেশ দিয়ে অ্যাডমিরাল ফ্রাঙ্ক ব্র্যাডলি তার কর্তৃত্ব ও আইনের মধ্যে থেকেই ভালোভাবে কাজ করেছেন।

    ক্যারোলিন লেভিত নিশ্চিত করে বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ হামলার অনুমোদন দিয়েছেন, তবে ওয়াশিংটন পোস্ট যেভাবে লিখেছে, সেভাবে তিনি সবাইকে হত্যার নির্দেশ দেননি। এরই মধ্যে দ্বিতীয় দফায় হামলা চালানো হয়েছে বলেও জানা গেছে। এর আগে একটি নৌযানে বিস্ফোরণের খবর পাওয়া যায়, যেখানে ওই জ্বলন্ত নৌযানে বেঁচে যাওয়া দুজন আটকা পড়েছিলেন।

    এদিকে হামলার খবরে রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় দলের আইনপ্রণেতাদের অনেকে উদ্বেগ জানিয়েছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে পর্যালোচনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ব্রিফিংয়ে ক্যারোলিন লেভিত বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ এটা স্পষ্ট করেছেন,প্রেসিডেন্টের ভেনেজুয়েলার মনোনীত মাদকসন্ত্রাসী গোষ্ঠীগুলোকে যুদ্ধের আইন অনুযায়ী মারাত্মক লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে।