গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home National গগৈয়ের স্ত্রীর পাক যোগে আদালতে যাবে অসম সরকার : হিমন্ত

    গগৈয়ের স্ত্রীর পাক যোগে আদালতে যাবে অসম সরকার : হিমন্ত

    0
    126
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    লোকসভায় কংগ্রেসের সহকারী দলনেতা গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্নকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। জবাবে আইনি পদক্ষেপ করার হুমকি দেয় কংগ্রেস। সেই আবহেই এ বার হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এ নিয়ে শীঘ্রই আদালতে যাওয়ার কথা ভাবছে অসম সরকারও।

    এলিজাবেথের পাক যোগ বিতর্কের আবহে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, গৌরব গগৈকে নিয়ে একটি জঘন্য অপপ্রচার শুরু করেছেন অসমের মুখ্যমন্ত্রী এবং বিজেপি। তাঁর চরিত্রহননের চেষ্টা চলছে। এখনই আইনি ব্যবস্থা নেওয়া হবে।

    তার জবাবেই হিমন্ত পাল্টা জানিয়েছেন, আইনি পথে হাঁটবে অসম সরকারও। চলতি সপ্তাহে লোকসভায় হিমন্ত বিশ্বশর্মা বলেছেন, ওই অভিযোগ তোলার পরে গৌরব গগৈ বলেছেন, তাঁর স্ত্রী যদি আইএসআই এজেন্ট হয়, তবে তিনি ‘র’-এর এজেন্ট।