
ভূমিকম্পে থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ভেঙে পড়া নির্মীয়মাণ বহুতলের ধ্বংসাবশেষে আটকে রেখেছেন অন্তত ৫০ জন। তবে সঠিক সংখ্যাটা নিয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। টানা প্রায় ৪০ ঘন্টা ধরে উদ্ধারকাজ চালাচ্ছে থাইল্যান্ডের পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। সহায়তা করছে আমেরিকার বিশেষ বাহিনী। কিন্তু সুরাহা তেমন হচ্ছে না।
কারণ, ৩০ তলার আবাসন ধসে চারতলা বাড়ির সমান উঁচু ধ্বংস্তূপে পরিণত হয়েছে। তাই এবার ধ্বংসস্তূপের ঠিক কোথায আটকে রয়েছেন শ্রমিকেরা, তা জানতে পাঠানো হয়েছে রোবট। দিন-রাত ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। রোবট থ্রিডি ম্যাপিং করে বোঝার চেষ্টা করছে, কোথায় থাকতে পারেন শ্রমিকেরা। বিশেষ ক্যামেরার সাহায্যে ছবি তোলারও চেষ্টা করছে সেই রোবট।






