গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International বাংলাদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে

    বাংলাদেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়ছে

    0
    111
    ছবি সৌজন্যে : এক্স

    বাংলাদেশে নরসিংদীর মাধবদীতে উৎপত্তি হওয়া ওই কম্পনে সারাদেশে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে এ ভূমিকম্প হয়েছে।

    ভূকম্পে রাজধানীর পুরান ঢাকার বংশালে রেলিং ধসে তিনজন পথচারী নিহত হন। এছাড়া নারায়ণগঞ্জে দুই জন ও নরসিংদীতে দুই জন নিহত হয়েছেন। একজন জুনিয়র চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় শতাধিক মানুষ আহত হয়েছেন এবং বহু মানুষ আতঙ্কিত অবস্থায় রয়েছেন। রাজধানীতে নিহত হয়েছেন ৩ জন। পুরানো ঢাকার বংশালে ৫ তলা ভবনের রেলিং ধসে ৩ জন নিহত হয়েছেন। রূপগঞ্জ উপজেলায় ভূকম্পের ঘটনায় দেয়াল ধসে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন তার মেয়ে।

    একই উপজেলায় ভূমিকম্পে একটি টিনসেড বাড়ির দেয়াল ধসে ফাতেমা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়েছেন। এছাড়া ওই জেলায় অনেকে আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।