
বহরমপুরে অস্ত্রের ভাণ্ডার। পুলিশি হানায় স্টেডিয়ামের কাছ থেকে ৮ পিস্তল, ১৬টি ম্যাগাজিন, ১০০টি কার্তুজ, জালনোট উদ্ধার হয়েছে। তদন্তে পুলিশ জানতে পেরেছে বিহারের মুঙ্গের থেকে এই অস্ত্র ফরাক্কা হয়ে বহরমপুরে আসে।
খবর পেয়ে বহরমপুর স্টেডিয়ামের কাছে হানা দেয় পুলিশ। বিপুল অস্ত্র সহ ২ যুবক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১০ হাজার টাকার জাল নোটও। অভিযুক্ত আলফাজ মণ্ডল, মনিকা বিবি মুর্শিদাবাদের জলঙ্গির বাসিন্দা। পুলিশ জানতে পেরেছে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র নিয়ে ফরাক্কায় ঢোকেন তাঁরা। এরপর বাসে করে বহরমপুরে যায়। পাচারের জন্য অস্ত্র আনা হয়েছিল, নাকি অন্য কোনও কারণ রয়েছে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পাচারের ছক ছিল কিনা।
পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ। শুধু অস্ত্র উদ্ধার নয়, ফরাক্কা থেকে ২০-২৫টি বোমা উদ্ধার করা হয়েছে। জঙ্গলের মধ্যে একটি কার্ডবোর্ডের বাক্সে বোমাগুলো রাখা ছিল। বম্ব স্কোয়াডকে দিয়ে বোমা নিষ্ক্রিয় করা হয়েছে।









