গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National গুরুগ্রামের স্কুলে বোমা হামলার হুমকি, গ্রেপ্তার বাংলাদেশি 

    গুরুগ্রামের স্কুলে বোমা হামলার হুমকি, গ্রেপ্তার বাংলাদেশি 

    0
    22
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া

    গুরুগ্রামের স্কুলে বোমা হামলার হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার এক বাংলাদেশি । জানা গিয়েছে , ধৃত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। তাকে গুজরাটের আমেদাবাদ থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর , গুরুগ্রামের একাধিক স্কুলে বোমা হামলা হবে বলে হুঁশিয়ারি দিয়ে ওই হুমকি ইমেল গুলি পাঠানো হয়েছিল। তবে তল্লাশিতে কিছু পাওয়া যায়নি।

    মিথ্যে বোমা হামলার হুমকি দেওয়ার ঘটনায় আমেদাবাদ থেকে সৌরব ওরফে মাইকেল নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় ৯ বছর আগে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করেছিল সৌরভ। পুলিশের দাবি, এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করার জন্য ওই বোমা হামলা হুমকি দেওয়া হয়েছিল।