
রাজ্যে কোনও বিয়েবাড়ির অনুষ্ঠানে ব্যবহার করা যাবে না প্লাস্টিকের জলের বোতল। পাশাপাশি সরকারি অনষ্ঠানেও প্লাস্টিকের উপকরণের ব্যবহার একেবারেই বন্ধ করতে হবে। সম্প্রতি এমনই নির্দেশ দিয়েছে কেরালা হাইকোর্ট। হাইকোর্ট জানিয়েছে, পরিবেশের দূষণের কথা মাথায় রেখেই বিয়ের অনুষ্ঠানে প্লাস্টিরের পানীয় জলের বোতল ব্যবহার করা একেবারেই উচিত নয়।
বিচারপতিরা সরকারের কাছে জানতে চান কীভাবে প্লাস্টিকের পানীয় জলের বোতল পুরোপুরি নিষিদ্ধ করা সম্ভব? জবাবে সরকারি আইনজীবী আদালতে জানিয়েছেন, ১০০ জনের বেশি লোক জমায়েত করেন এমন অনুষ্ঠানে প্লাস্টিক ব্যবহারের জন্য লাইসেন্স প্রয়োজন। স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাগুলির এই লাইসেন্স দেওয়ার ক্ষমতা রয়েছে।









