গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National মথুরায় এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী

    মথুরায় এনকাউন্টার, পুলিশের গুলিতে খতম মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী

    0
    86
    ছবি সৌজন্যে : এক্স
    ফের এনকাউন্টার যোগী রাজ্যে। পুলিশের গুলিতে এবার খতম হয়েছেন মোস্ট ওয়ান্টেড দুষ্কৃতী ফাতি ওরফে আসাদ। কুখ্যাত অপরাধী হিসাবে পরিচিত এই আসাদের জন্য এক লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল রাজ্য পুলিশ। অভিযোগ, ওই দষ্কতীর বিরুদ্ধে উত্তরপ্রদেশ-সহ তিন রাজ্যে ডাকাতি, খুন-সহ ৩৬ টি মামলা রয়েছে। পলিশ দীর্ঘদিন ধরেই খুঁজছিল আসাদকে। ডিআইজি শৈলেশ কুমার পাণ্ডে জানান, আসাদের বিষয়ে গোপন সূত্রে খবর পেয়ে থানা হাইওয়ে এলাকা ঘেরাও করে পুলিশ বাহিনী।
    পুলিশের তৎপরতা দেখে গুলি চালাতে থাকে আসাদ। পাল্টা গুলি চালায় পুলিশও। গুলিবিদ্ধ হয় আসাদ। গুরুতর আহত অবস্থায় জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।