গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk লা লিগায় মাসসেরায় বার্সার আধিপত্য

    লা লিগায় মাসসেরায় বার্সার আধিপত্য

    0
    143

    হ্যান্সি ফ্লিকের অধীনে লা লিগায় চলতি সিজনের শুরুটা ভালো হয়েছে বার্সেলোনার। চার ম্যাচের চারটিতেই জয় পেয়েছে তারা। পয়েন্ট তালিকায়ও আছে শীর্ষে।

     

    এবার ভালো শুরুর পুরস্কারও পেয়েছে তারা।মাসের সেরা খেলোয়াড়, সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা কোচ নির্বাচিত হয়েছেন বার্সা থেকে। লা লিগায় এই মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বার্সেলোনার ব্রাজিলীয় রাইট উইঙ্গার রাফিনিয়া।চার ম্যাচে তিন গোলের পাশাপাশি অ্যাসিস্টও করেছেন দুটি। এ ছাড়া রিয়াল ভায়োলদিদের বিপক্ষে করেছেন দুর্দান্ত এক হ্যাটট্রিক।মাসের সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দলটির স্প্যানিশ তারকা লামিন ইয়ামাল। বার্সার ওয়ান্ডার কিড লামিন ইয়ামাল এখন পর্যন্ত ১ গোলের পাশাপাশি চারটি গোলে সাহায্য করেছেন। এ ছাড়া লা লিগায় মাসের সেরা কোচ নির্বাচিত হয়েছেন হ্যান্সি ফ্লিক। জার্মান কোচ চলতি সিজনের শুরুতেই বার্সেলোনার কোচের দায়িত্ব নিয়েছেন।লা লিগায় ১২ পয়েন্ট বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়ালের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান ৪। ১৫ সেপ্টেম্বর জিরোনার বিপক্ষে খেলবে ফ্লিকের প্লেয়াররা।