গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk নাম প্রত্যাহার নাদালের

    নাম প্রত্যাহার নাদালের

    0
    170

    ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী রাফায়েল নাদাল লেভারকাপে খেলবেন না। আগস্টে অনুষ্ঠিত বছরের শেষ গ্র্যান্ড স্লামেও অংশ নেননি স্প্যানিয়ার্ড রাফায়েল নাদাল।

     

    লেভারকাপে না খেলার বিষয়ে এক বিবৃতিতে নাদাল বলেছেন, হতাশার সঙ্গে বলতে হচ্ছে যে লেভারকাপে খেলতে পারবেন না।উল্লেখ্য বার্লিনে আগামী সপ্তাহে অনুষ্ঠিত হবে টিম ইউরোপ এবং ওয়ার্ল্ড টিমের প্রতিযোগিতা,লেভারকাপ।প্যারিস অলিম্পিকসে পুরুষদের ডাবলসে স্বদেশী কার্লোস আলকারাসের সঙ্গে জুটি বাঁধেন নাদাল। কোয়ার্টার-ফাইনালে তারা হেরে বিদায় নেন। এরপর আর কোর্টে নামেননি ৩৮ বছর বয়সী নাদাল।মেন্স সিঙ্গলসে ২২বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের সুযোগ ছিল ইউরোপের হয়ে লেভার কাপে খেলার। কিন্তু টুর্নামেন্ট শুরুর সপ্তাহখানেক আগে সরে দাঁড়ালেন তিনি। নির্দিষ্ট কোনো চোট বা শারীরিক অস্বস্তির বিষয় নিশ্চিত করেননি নাদাল। তবে আরও আগে একবার বলেছিলেন, ২০২৪ সাল হবে তার শেষ সিজন।