
মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংয়ের আবেদনে হস্তক্ষেপ করল না সপ্রিম কোর্ট। ২০১০ সালে গোর্খা লিগ সভাপতি মদন তামাংকে খুনে সিবিআই মামলায় বিমলকে যুক্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।
হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুরুং। বিচারপতি বেলা এম ত্রিবেদী ও বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, কলকাতা হাইকোর্টের রায়ে হস্তক্ষেপ করবে না শীর্ষ আদালত। সেক্ষেত্রে মদন তামাং হত্যা মামলায় বিমল গুরুংকে অন্তর্ভুক্ত করার কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল থাকল। ২০১০ সালের মে মাসে দার্জিলিংয়ে সভা করতে গিয়ে সকালে রাস্তার ওপরে কুপিয়ে খুন করা হয় মদন তামাংকে।
ওই খুনে অন্যতম প্রধান অভিযুক্ত হিসাবে নিকল তামাংকে গ্রেফতার করা হয়। সিবিআই-র হাতে মামলা যায়। সিবিআই-এর চার্জশিটে বিমল গুরুং, রোশন গিরি, আশা গুরুং, বিনম তামাংয়ের মতো পাহাড়ের ৪৮ জন নেতার নাম ছিল।








