গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National এপস্টিন : তরজায় রাহুল-হরদীপ সিং পুরী 

    এপস্টিন : তরজায় রাহুল-হরদীপ সিং পুরী 

    0
    39
    ছবি সৌজন্যে : এক্স
    জেফ্রি এপস্টিন-র সঙ্গে তাঁর নাম জড়িয়ে মিথ্যাচার করছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সাংবাদিক বৈঠক করে এমনই ক্ষোভ উগরে দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী।
    তিনি বলেছেন, জেফ্রি এপস্টিন-র  সঙ্গে তাঁর কয়েকবার সাক্ষাৎ হয়েছিল, এবং একটি প্রতিনিধি দলের অংশ হিসেবে। তিনি আরও উল্লেখ করেছেন যে তিনি তাঁর সঙ্গে কেবল একটি ইমেল বিনিময় করেছেন। ত্রিশ লক্ষ ইমেলের মধ্যে মাত্র তিন-চারটি। হরদীপ সিং পুরীর মন্তব্য, তাঁর সঙ্গে জেফ্রি এপস্টিন-র কোনও ব্যক্তিগত সম্পর্ক ছিল না।। এপস্টিন-র কার্যকলাপে তাঁর কোনও আগ্রহ ছিল না।
    কারণ তাদের কাছে তিনি সঠিক ব্যক্তি ছিলেন না। তিনি আরও বলেছেন, যেই কারণে জেফ্রি এপস্টিন তাঁকে দ্বিমুখী বলেছিলেন। রাহুল গান্ধীর উচিত ইমেলগুলি পড়া।