গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National জম্মু-কাশ্মীরের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

    জম্মু-কাশ্মীরের রাজ্যসভা নির্বাচনে প্রার্থী ঘোষণা বিজেপির

    0
    67
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    জম্মু-কাশ্মীর থেকে রাজ্যসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। চার আসনের নির্বাচন হলেও বিজেপির প্রার্থী তালিকায় তিন জন প্রার্থীর নাম দেখা গিয়েছে।

    চমকপ্রদ বিষয় হল, এই তিন জনের মধ্যে একজন সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত। প্রার্থীরা হলেন, গোলাম মহম্মদ মির, রাকেশ মহাজন ও সত্যপাল শর্মা। আগামী ২৪ অক্টোবর জম্মু-কাশ্মীরের চারটি রাজ্যসভা আসনে নির্বাচন হতে চলেছে। হিসেব অনুযায়ী, জম্মু-কাশ্মীরের ৪ আসনের মধ্যে ৩টি আসনে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে শাসকদল ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোটের। একটি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বিজেপির। তারপরও রবিবার বিজেপির তরফে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখা গিয়েছে ৩ নাম। অর্থাৎ বাকি দুই আসনেও জোর লড়াইয়ে নামছে গেরুয়া শিবির। অন্যদিকে, চার রাজ্যসভা আসনের মধ্যে তিনটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট।

    চতুর্থ আসনে প্রার্থী ঘোষণা করা হবে কিনা তা নিয়ে কংগ্রেসের সঙ্গে আলোচনা শুরু করেছে ফারুখ আবদুল্লাহর দল।