
উত্তরপ্রদেশে ধর্ষিতা কোর্টে যাওয়ার আগে রাস্তায় জ্বালিয়ে মেরে দেওয়া হয়। তিন সপ্তাহ আগে ওড়িশায় তিনটি মেয়েকে সমুদ্র সৈকতে ধর্ষণ করা হয়েছিল। ওড়িশা সরকার কি করেছে।
দুর্গাপুরকাণ্ডে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে উত্তরপ্রদেশ, ওড়িশার কথা মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি বাংলায় মহিলাদের সঙ্গে কিছু হলে হালকাভাবে নেওযা হয় না। গুরুত্ব দেওয়া হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন কোনও রাজ্যেই এধরণের কোনও ঘটনাকেই সমর্থন করেন না। বাংলায় জিরো টলারেন্স নীতি রয়েছে। মণিপুর, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশায় বহু ঘটনা ঘটেছে। সেখানকার সরকারেরও কড়া পদক্ষেপ করা উচিত।
পশ্চিমবঙ্গে এক দুমাসে চার্জশিট দেওয়া হয়, নিম্ন আদালত মৃত্যুদণ্ড পর্যন্ত দিয়েছে। ভিন রাজ্য থেকে যারা পড়তে আসছেন, তাদের নিরাপত্তায় বেসরকারি কলেজগুলোর আরও টেক কেয়ার করতে হবে।






