গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home East Medinipur ময়নায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ 

    ময়নায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ 

    0
    322
    Hanging body of BJP worker in Maina
    Hanging body of BJP worker in Maina
    লোকসভা ভোটের আবহে বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের ময়নায়। পুলিশ সূত্রে খবর মৃত বিজেপি কর্মী দীনবন্ধু মিদ্যা।
    পরিবার সূত্রে খবর, বুধবার বাড়ি থেকে বেরনোর পর আর ফেরেননি দীনবন্ধু মিদ্যা। বৃহস্পতিবার গভীর রাতে বাড়ির অদূরে পানের বরজে যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। বিজেপির দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁদের কর্মীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও সমস্ত ঘটনা অস্বীকার করেছে তৃণমূল। পুলিশের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।