গ্রাম থেকে শহর
News & Much More

21 C
Kolkata
21 C
Kolkata
More
    Home Kolkata অনুপ্রবেশের দায় বিএসএফের, তোপ মমতার, পাল্টা শুভেন্দু

    অনুপ্রবেশের দায় বিএসএফের, তোপ মমতার, পাল্টা শুভেন্দু

    0
    126
    ছবি সৌজন্যে :ফেসবুক
    অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফকে কাঠগড়ায় তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জমি কেন দেননি, পাল্টা আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
    বাংলায় অনুপ্রবেশের দায় কেন্দ্রের, সেকথা স্মরণ করিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ রয়েছে। বিমানে কেউ এলে সেটিও কেন্দ্রের অসামরিক পরিবহণ মন্ত্রক দেখে। মুখ্যমন্ত্রীর প্রশ্ন তা হলে অনুপ্রবেশ আটকানোর দায়ও কাদের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনুপ্রবেশ ইস্যুতে বিএসএফ-র দিকে দায় ঠেলেছেন সেই সময় শুভেন্দু অধিকারীর পাল্টা প্রশ্ন কেন কেন্দ্রকে ৫৪০ কিলোমিটার জায়গা দেওয়া হয়নি। ২০১৬ থেকে বারংবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক অনুরোধ করা সত্ত্বেও জমি দেওয়া হয়নি।
    বিএসএফকে সম্পূর্ণ জমি দিয়ে তাতে কাঁটাতার লাগানোর সময় দিয়ে তারপর বিএসএফের দিকে আঙুল তুলুন। তখন বিজেপিও সমর্থন করবে।