গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata অয়ন শীলের জামিনের আর্জি খারিজ

    অয়ন শীলের জামিনের আর্জি খারিজ

    0
    116
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। অয়ন শীলের জামিনের আর্জির বিরোধিতা করে সিবিআই আদালতে জানিয়েছে ২ বছরে যে ১৭টি পুরসভায় দুর্নীতির অভিযোগ উঠেছে, তার মধ্যে একটিমাত্র পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত শেষ হয়েছে।

    তার চার্জশিট এখনও আদালতে পেশ করা হয়নি। এই অবস্থায় অয়ন শীলকে জামিন দেওয়া উচিত হবে না। কেন্দ্রীয় এজেন্সির এই যুক্তি মেনে নিয়ে-অয়ন শীলের জামিনের আর্জি খারিজ করেন হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ। স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অয়নকে গ্রেফতার করেছিল ইডি। অয়নের সল্টলেকের বাড়িতে তল্লাশি চালিয়ে অনেক ওএমআর শিট মিলেছিল।

    এরপরেই পুর নিয়োগ দুর্নীতি প্রকাশ্যে আসে।