গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National প্রতিরক্ষা মন্ত্রকের কর্তার বাড়িতে টাকার পাহাড়, গ্রেফতারও 

    প্রতিরক্ষা মন্ত্রকের কর্তার বাড়িতে টাকার পাহাড়, গ্রেফতারও 

    0
    65
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    লক্ষ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগে প্রতিরক্ষা মন্ত্রকের এক কর্তাকে গ্রেফতার করেছে সিবিআই! দীপককুমার শর্মা নামে ওই লেফ্‌টেন্যান্ট কর্নেলের বাড়ি থেকে ২ কোটি ২৩ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। সেই টাকা বাজেয়াপ্ত করেছেন তদন্তকারীরা।
    গ্রেফতার করা হয়েছে আরও এক জনকে। প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ প্রতিরক্ষা সংক্রান্ত উৎপাদন বিভাগে কর্মরত দীপকের বিরুদ্ধে অভিযোগ, সম্প্রতি বেঙ্গালুরুর একটি সংস্থার কাছ থেকে তিন লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন তিনি। এর পরেই দীপকের ঘুষ নেওয়ার বিষয়ে প্রথম আঁচ পান তদন্তকারীরা। হানা দেওয়া হয় দীপকের দিল্লির বাড়িতে।
    অভিযোগ, প্রতিরক্ষা পণ্য তৈরি ও রফতানির সঙ্গে জড়িত বেশ কয়েকটি বেসরকারি সংস্থার প্রতিনিধিদের বিশেষ সুবিধা পাইয়ে দিতে তাঁদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ নিতেন দীপক। এ ছাড়া, একাধিক দুর্নীতি ও অবৈধ কার্যকলাপেও নাম জড়িয়েছে তাঁর।