
পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর পুরোপুরি শুল্ক প্রত্যাহার করল কেন্দ্র। কিছুদিন আগে পেট্রল-ডিজেলে শুল্ক লিটারপ্রতি ১০ টাকা কমিয়েছিল কেন্দ্র। এবার তিনমাসের জন্য পেট্রোকেমিক্যাল পণ্যের উপর শুল্ক পুরোপুরি প্রত্যাহার করে নেওয়া হল।
বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামী ৩০ সে জুন পর্যন্ত অন্তত ৪০টি পেট্রোকেমিক্যালের উপর শুল্ক একেবারে তুলে নেওয়া হল।
তার ফলে উপকৃত হবে প্লাস্টিক, বস্ত্র, ফার্মাসিউটিক্যাল-সহ একাধিক শিল্পক্ষেত্র। যুদ্ধের আবহে প্রতিকূল পরিস্থিতির কথা মাথায় রেখেই আপাতত তিন মাসের জন্য শুল্ক পুরোপুরি প্রত্যাহার করা হয়েছে। আন্তর্জাতিক বাজারের অস্থিরতার প্রভাব ভারতের বাজারে যেন না পড়ে, সেকারণেই পেট্রল-ডিজেলে শুল্ক কমানোর সিদ্ধান্ত।








