গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk কেন্দ্রের আসল ব্যর্থতা মণিপুর :কংগ্রেস

    কেন্দ্রের আসল ব্যর্থতা মণিপুর :কংগ্রেস

    0
    134
    কেন্দ্রীয় সরকারের আসল ব্যর্থতা মণিপুর। এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করেছে কংগ্রেস। কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাতে বলেছেন, গত ২ সপ্তাহে মণিপুরে ১২ জনের মৃত্যু হয়েছে।
    নিরাপত্তা বাহিনীর ওপরেও হামলার ঘটনা ঘটছে। দীর্ঘ ১৬ মাস ধরে মণিপুরে অশান্তি চলছে। রাজ্যের বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ থেকে ড্রোন, রকেট হামলার ঘটনা ঘটছে। রকেট চালিত গ্রেনেড ব্যবহার করা হচ্ছে। নিরাপত্তা বাহিনীর অস্ত্র ছিনিয়ে নিয়ে হামলা চালানোর ঘটনা ঘটছে। এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত মণিপুরে যাওয়ার সময় পাননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে তিনি বলেছেন, মণিপুরের সমস্যা সমাধানের জন্য কোন পরিকল্পনা নেই তাঁর কাছে। মনিপুরকে অশান্তির আগুনে ছেড়ে দিয়েছেন তিনি। নিজের স্বার্থে প্রধানমন্ত্রী এজেন্সিকে ব্যবহার করছেন।