গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home Newsdesk মঙ্গলবার বিকেলে কেজরী পদত্যাগ করবেন

    মঙ্গলবার বিকেলে কেজরী পদত্যাগ করবেন

    0
    121

    মঙ্গলবার বিকেল সাড়ে ৪টের সময় দিল্লির উপরাজ্যপালের সঙ্গে দেখা করে অরবিন্দ কেজরীওয়াল তাঁর হাতে ইস্তফাপত্র তুলে দেবেন দু’দিন আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়ার কথা জানিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল।

     

    সোমবার দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সময় চান আম আদমি পার্টি,আপ-র প্রধান। রিপোর্ট অনুযায়ী, সাক্সেনা কেজরীকে মঙ্গলবার বিকেলে সময় দিয়েছেন। এর আগে রবিবার দলীয় এক সম্মেলনে আপ প্রধান কেজরীওয়াল বলেন, দু’দিন পরে তিনি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন। যত দিন না জনতা জনার্দনের রায় পাচ্ছেন,তত দিন তিনি এই আসনে আর ফিরবেন না।কেজরীওয়ালের এই ঘোষণার পরেই বিজেপি শিবির থেকে বিভিন্ন কটাক্ষ ভেসে আসতে থাকে। ইস্তফা দিতে তিনি দু’দিন সময় নিচ্ছেন, সে নিয়েও প্রশ্ন তোলে বিজেপি। আপ প্রধানের সিদ্ধান্তকে রাজনৈতিক নাটক হিসাবেই ব্যাখ্যা করেছে বিজেপি। অরবিন্দ কেজরীওয়াল জানিয়েছেন , জনতা সততার শংসাপত্র না দেওয়া পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী পদে এবং সিসৌদিয়া উপমুখ্যমন্ত্রী পদে বসবেন না। তার পরিবর্তে দলেরই কেউ মুখ্যমন্ত্রিত্বের ভার সামলাবেন বলে ইঙ্গিত দেন কেজরীওয়াল।এদিকে মুখ্যমন্ত্রী পদে কেজরীওয়ালের উত্তরাধিকারী হিসাবে পাঁচ জন আপ বিধায়কের নাম নিয়ে আলোচনা চলছে বলে জানা গিয়েছে। এই পাঁচ বিধায়ক হলেন অতিশী মারলেনা, সৌরভ ভরদ্বাজ, কৈলাস গহলৌত, গোপাল রাই এবং ইমরান হুসেন। আলোচনায় রয়েছেন কেজরীর স্ত্রী সুনীতা কেজরীওয়ালও। সে ভাবে সক্রিয় রাজনীতিতে না থাকলেও অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারির পর সুনীতাকে দলের সামনের সারিতে দেখা গিয়েছিল।