গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology বিশ্ব বাণিজ্যকে বদলে দেবে এআই

    বিশ্ব বাণিজ্যকে বদলে দেবে এআই

    0
    171
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বিশ্ব বাণিজ্যকে পুরোপুরি বদলে দিতে যাচ্ছে বলে ভাবষ্যদ্বাণী করেছে বিশ্ব বাণিজ্য সংস্থা।এক নতুন রিপোর্টে সংস্থাটি সতর্ক করে বলেছে, ২০৪০ সালের মধ্যে প্রায় ৪০ শতাংশ বাড়তি মূল্যের বাণিজ্যিক পণ্য ও পরিষেবার যোগ করতে পারে এআই।

    তবে এআই নিয়ে যথাযথ নীতি গ্রহণ করা না হলে তা অর্থনৈতিক বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।এআইয়ের মাধ্যমে বাণিজ্য ব্যয় হ্রাস ও উৎপাদনশীলতা বেড়ে যাওয়ার ফলে ২০৪০ সালের মধ্যে বিশ্বের বাণিজ্য ও জিডিপিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি ঘটতে পারে। বিভিন্ন সম্ভাব্য পরিস্থিতিতে গোটা বিশ্বের বাণিজ্য ৩৪ থেকে ৩৭ শতাংশ পর্যন্তও বাড়তে পারে বলেও আভাস দিয়েছে সংস্থাটি।সংস্থাটি আরও বলেছে, এআইয়ের মাধ্যমে ২০৪০ সালের মধ্যে বিশ্বজুড়ে জিডিপি বাড়তে পারে ১২ থেকে ১৩ শতাংশ পর্যন্ত।এ বার্ষিক রিপোর্টে বিশ্ব বাণিজ্য সংস্থার উপ-মহাপরিচালক জোয়ান্না হিল বলেছেন, ক্রমেই জটিল হয়ে ওঠা বিশ্বজুড়ে বাণিজ্য পরিবেশে বাণিজে করার জন্য আশার আলো হয়ে উঠতে পারে এআই।

    বর্তমানে বিশ্বজুড়ে বাণিজ্য ব্যবস্থায় অস্থিরতার বিষয়টি স্বীকার করে জোয়ান্না হিল বলেছেন, বিশ্বজুড়ে অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যের ভবিষ্যৎ নতুনভাবে গড়ে দিচ্ছে এআই। যার মাধ্যমে বাণিজ্য ব্যয় কমানো ও উৎপাদনশীলতা বাড়ানোর বড় সম্ভাবনা রয়েছে।