
রাজ্যবাসীকে মহাবীর জয়ন্তীর শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ভগবান মহাবীরের শান্তি সত্য ও অহিংসার বাণী যেন সকলকে উদ্বুদ্ধ করে।
মহান ভগবানের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসেবে পশ্চিমবঙ্গের সরকারি অফিস, স্কুল এবং কলেজ ইত্যাদিতে এই দিনটিকে ছুটি হিসেবে পালন করা হচ্ছে।
এদিকে, মহাবীর জয়ন্তী উপলক্ষে মাননীয় রাজ্যপাল সকলকে জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। প্রভু মহাবীরের উপদেশ সকলকে অহিংসা, আধ্যাত্মিক উন্নয়ন, আত্ম-উন্নয়ন এবং পরস্পরের মধ্যে সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান ও অগ্রগতির পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করুক।






