গ্রাম থেকে শহর
News & Much More

29.9 C
Kolkata
29.9 C
Kolkata
More
    Home International তাইওয়ান নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চীনের

    তাইওয়ান নিয়ে আমেরিকাকে কড়া বার্তা চীনের

    0
    56
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ইরানের সঙ্গে যুদ্ধের মধ্যেই তাইওয়ান ইস্যুতে আমেরিকাকে কড়া বার্তা দিল চীন। চীন,তাইওয়ানের কাছে মার্কিন নতুন অস্ত্র বিক্রির বিরোধিতা করেছে।

     

    বেজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন বলেছেন, আমেরিকার উচিত কঠোরভাবে এক চীন নীতি এবং চীন-আমেরিকার তিনটি যৌথ ঘোষণাপত্র মেনে চলা। একই সঙ্গে তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করা।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন চীন সফরের পর তাইওয়ানের জন্য উন্নত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রসহ নতুন একটি অস্ত্র প্যাকেজ অনুমোদিত হতে পারে,প্রতিক্রিয়ায় জিয়াকুন এই মন্তব্য করেন।চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, চীন-আমেরিকা সম্পর্কের স্থিতিশীল উন্নয়ন এবং তাইওয়ান প্রণালিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উল্লেখ্য,তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে চীন। অন্যদিকে,তাইপে ১৯৪৯ সাল থেকে কার্যত স্বাধীন অবস্থান বজায় রেখে আসছে।এদিকে পূর্ব এশিয়া অঞ্চলে তাইওয়ান, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলো নিরাপত্তার জন্য অনেকাংশে আমেরিকার ওপর নির্ভরশীল।

     

    কিন্তু ইরান যুদ্ধের কারণে এই অঞ্চল থেকে অনেক সামরিক শক্তি ও সরঞ্জাম মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়া হচ্ছে। ফলে এই দেশগুলোর মধ্যে নিরাপত্তা আশঙ্কা বাড়ছে।