গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle চোখের নিচের কালো দাগ

    চোখের নিচের কালো দাগ

    0
    28
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    অনেকেরই চোখের নিচে কালো দাগ দেখা যায়। বেশিরভাগ সময়ই রাত জাগা বা কম ঘুমের কারণেই এমন হয়ে থাকে। তবে সব সময় বিষয়টা এত সহজ নয়।অনেকসময় এই দাগ শরীরের ভেতরের সমস্যারও ইঙ্গিত দিতে পারে।

    চোখের নিচে কালচে দাগ পড়লে চেহারা ক্লান্ত দেখায়। উজ্জ্বলতা কমে আসে। বিশেষজ্ঞরা বলছেন,কিডনি দুর্বল হলেও এমনটা হতে পারে।কিডনি ঠিকমতো কাজ না করলে চোখের নিচের ত্বক শুষ্ক হয়ে পড়ে।ধীরে ধীরে তা কালচে বর্ণ ধারণ করে।তবে শুধু কিডনিই একমাত্র কারণ নয়। অতিরিক্ত ক্লান্তি, রাত জাগা, অনিয়মিত জীবনযাপন,সবই চোখের নিচে কালো দাগের জন্য দায়ী হতে পারে। মানসিক চাপ, বেশি দুশ্চিন্তা, বিষণ্ণতাও এই দাগ বাড়ায়।তাই শরীরের পাশাপাশি মন ভালো রাখাও জরুরি।লিভার বা যকৃতের সমস্যাও এখানে বড় ভূমিকা রাখে। দীর্ঘদিন লিভার সংক্রান্ত জটিলতায় ভুগলেও চোখের নিচে কালো দাগ দেখা দিতে পারে। বিশেষ করে লিভার দুর্বল হলে বা ফুলে গেলে এমনটা বেশি হয়।গবেষণায় দেখা গেছে, লিভার রোগীদের একটি অংশের চোখের নিচে এমন দাগ থাকে।এমন লক্ষণ দেখা দিলে দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া ভালো। খাবার ও জীবনযাপনেও আনতে হবে পরিবর্তন। পুষ্টিকর খাবার খেতে হবে নিয়মিত। মাছ, মাংস, ডিম, দুধ- ইত্যাদি প্রোটিনসমৃদ্ধ খাবার লিভারের জন্য উপকারী।ওদিকে মেয়েদের ক্ষেত্রে বিষয়টি আরো বাড়তি কিছুর ইঙ্গিত দেয়। দীর্ঘদিনের চোখের নিচের কালো দাগ মাসিকের সমস্যার সঙ্গে সম্পর্কিত হতে পারে। অনিয়মিত মাসিক বা অতিরিক্ত ব্যথা থাকলে শরীরের রক্ত চলাচলেও প্রভাব পড়ে। এতে চোখের নিচের দাগ আরো বেশি স্পষ্ট হয়।পেটের সমস্যাও এই তালিকায় আছে। দীর্ঘদিন গ্যাস্ট্রিক থাকলে হজম ঠিকমতো হয় না। শরীর প্রয়োজনীয় পুষ্টি পায় না। ফলে কালো দাগ বাড়তে থাকে। যারা মানসিকভাবে ক্লান্ত, তাদের ক্ষেত্রেও এটি বেশি দেখা যায়।এ ছাড়া নাকের সমস্যার সঙ্গেও এর সম্পর্ক আছে। নিয়মিত হাঁচি হলে বা নাক দিয়ে জল পড়লেও চোখের নিচের রক্তনালী দুর্বল হয়ে পড়ে। তখনও কালো দাগ দেখা দিতে পারে।এখন প্রশ্ন হল,কীভাবে কমাবেন এই দাগ? উত্তর হল,কালো দাগ কমাতে প্রথমেই বদলাতে হবে জীবনযাপন। অতিরিক্ত ক্লান্তি এড়িয়ে চলতে হবে। মন ভালো রাখার চেষ্টা করতে হবে।রাত জাগা কমাতে হবে। নিয়মিত ঘুমাতে হবে।নিয়মিত ও সময়মত খাবার খেতে হবে। পরিমাণে বেশি বা তাড়াহুড়া করে খাওয়া যাবে না।নিয়মিত ব্যায়াম করতে পারে। হাঁটা, যোগব্যায়াম বা সাঁতার- সবই উপকারী। এতে রক্ত চলাচল বাড়ে।পাশাপাশি,ঘরোয়া কিছু পদ্ধতিও কাজে আসতে পারে। নিয়মিত টমেটো, শসা, দই বা আলু চোখের নিচে লাগালেও এই দাগ থেকে মুক্তি মিলতে পারে।

    আসলে, চোখের নিচে কালো দাগ খুব সাধারণ একটি সমস্যা। বেশিরভাগ সময় এর পেছনে থাকে ঘুমের অভাব। তবে কখনও কখনও এটি শরীরের বড় সমস্যার আগাম সংকেতও হতে পারে। তাই বিষয়টি হালকাভাবে নেওয়া ঠিক নয়। কোনো অস্বাভাবিক লক্ষণ দেখলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।